আড়াইহাজারে পানিতে পড়ে আব্দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্ডী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের বাদল মিয়ার ছেলে।
জানা গেছে, ছোট শিশু তার বড় বোনের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। বড় বোন বাড়িতে এসে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন ঘটনা নিশ্চিত করেন।






