নওগাঁর রাণীনগর উপজেলার গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে সুজাতা রাণী (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সুজাতা রাণী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নিশান্ত সরকার ভোলার স্ত্রী ও রাজশাহীর পুঠিয়ার মেচপাড়া গ্রামের স্বপন চন্দ্রের মেয়ে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ জানান, নিশান্ত সরকার ভোলার সাথে সুজাতা রাণীর গত কয়েক মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের দু’জনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। তাদের এটা ছিল দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার গৃহবধূ সুজাতা রাণীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে তার লাশ ঝুলছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। গৃহবধূ সুজাতার মৃত্যুর সঠিক কারন জানান জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।






