ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মামুন ইসলাম (২১) সদর উপজেলার রুহিয়া থানা এলাকার খড়িবাড়ি গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার স্থানীয় একটি আমবাগানে খেলতে যায় শিশুটি। সেখান থেকে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে মামুন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এসে মামুনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন মামুনকে পুলিশের হাতে তুলে দেয়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন জানান, মুঠোফোনে স্থানীয় একজনের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা থানায় মামলা করেছেন বলে জানান তিনি।