নোয়াখালীর জেলার চাটখিলের নাহারখিল ফয়জুননেচ্ছা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী মাইসা আক্তার প্রীতি (১৪) নিখোঁজ হওয়ার ৩দিন পরও উদ্ধার হয়নি।

মাইসা আক্তার প্রীতি ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের আলী আহম্মদের মেয়ে। এই ব্যাপারে প্রীতির মা হাছিনা আক্তার শুক্রবার রাতে চাটখিল থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে রওনা হন মাইসা। পরবর্তীতে যথা সময়ে তিনি বাড়িতে ফিরে না আসায়। পরিবারের লোকজন মাদরাসাসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরিবারের লোকজন জানিয়েছেন, মাইসাকে অপহরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইসা আক্তার প্রীতির মায়ের অভিযোগের ভিত্তিতে মাইসাকে উদ্ধারের চেষ্টা চলছে।