রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল এক বাঘাইর মাছ।

রোববার সকাল ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় জেলে রনজিত হালদারের জালে মাছটি ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে রনজিত হালদার মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। ওই সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল - সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১১ শ’ টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় বাঘাইর মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, অল্প লাভে মাছটি বিক্রির আশায় অপেক্ষা করছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় বড় বাগাইর, চিতল, বোয়াল, কাতল, রুই ও পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।