হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে চাঁদাবাজির মামলায় পলাতক আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯)।

মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি চৌকস দল শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত প্রসেনজিৎ দেব শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামের প্রিয়তুষ চন্দ্র দেবের ছেলে।

র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।