কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত রাকিবুল হাসান রনি (১৯) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।

কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রোববার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত শুক্রবার বুড়িচং সিন্দুরিয়া তুঁত বাগান এলাকায় ড্রাম ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে স্বপন বুড়িচং থানায় ওই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত রনিকে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সূত্র : ইউএনবি