পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ফারুক (৬০) নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
নিহত মিয়া মোহাম্মাদ ফারুক মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত মো. ওহাব মিয়ার ছেলে। তিনি ধানীসাফা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পরিবারের সূত্রে জানা যায় , শুক্রবার রাত ৮টার দিকে মিয়া মোহাম্মদ ফারুক পিরোজপুর থেকে মঠবাড়িয়া আসার জন্য ইজিবাইকে করে রওনা দেন।
ইজিবাইকটি মাইট ভাংগা ব্রিজের কাছে আসলে অপর দিক থেকে আসা এক ট্রাকের সাথে এটির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মিয়া মোহাম্মদ ফারুক মারা যান।
দুর্ঘটনায় চালকসহ আরো চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।






