ইউরোপীয় ইউনিয়নের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদের মায়ের কবর জিয়ারত ও দোয়া করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক জনাব মুহাম্মদ শাহজাহান।
রোববার (২০ জুলাই) বিকেলে আছর নামাজের পরে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ‘মা আমাদের জীবনের পরম সম্পদ। তার মা বড়ই সৌভাগ্যবান। তিনি সন্তানকে ইসলামের জন্য নিবেদিত দাঈ ইলাল্লাহ বানিয়েছেন। এর সদকায়ে জারিয়াহ হিসেবে কিয়ামত পর্যন্ত কবরকে প্রশান্তিময় রাখবেন, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস কবুল করুন।’
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






