গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দিয়েছে।
এর আগে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে সেনাবাহিনী।
এ ঘটনার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এনসিপি নেতা-কর্মীদের।
এর আগে, এনসিপি’র সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানচলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে।






