ফেনীতে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১১ আগস্ট) সকালে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ছাত্রশিবির ফেনী শহর শাখার আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

শহর সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ এইচ এম আবু মূসা।

এছাড়া প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান।

শহর সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল ও সাবেক শহর সভাপতি নাজমুস সাকিব।