নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ ফারুক হোসেন বাসস’কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সিটিটিসি’র অভিযানে নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানাননি তিনি।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান।
সূত্র : বাসস






