আপাতত কোনো সিরিজ নেই। বিশ্বকাপের ক্যাম্পও শুরু হয়নি। ক্রিকেটাররা রয়েছেন তাই অবসরে। এই সময়ে ওমরাহ পালন করতে সৌদি আরব গেলেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তারা। এই সাত ক্রিকেটারের মধ্য পাঁচজন আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে।
বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন- তাসকিন আহমেদ, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব।
তাদের সাথে ওমরাহ পালনে গেছেন তাইজুল ইসলাম ও জাকির হাসান। তাইজুল টেস্ট দলের নিয়মিত সদস্য আর জাকির দেশের হয়ে খেলেছেন একটি টি-টোয়েন্টি ম্যাচ।






