গত রোববার ওমান থেকে আরব আমিরাত পৌছায় টাইগাররা। এখানে এসে কোয়ারেন্টিনে ছিলেন ক্রিকেটাররা। আজ তাই বেশ ফুরফুরে মেজাজে শেখ জায়েদ ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। আগামীকাল বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে রিয়াদ বিগ্রেড।
অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। নেটে বোলিং করে ঘাম ঝড়িয়েছেন বোলাররা। এর মধ্যে উপস্থিত ছিলেন আইপিএল খেলে আসা মোস্তাফিজুর রহমান। অনেকদিন পর তাকে পেয়ে অনুশীলনের এক ফাকে বেশ খোশ গল্পে মেতে উঠেন আরেক পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে দীর্ঘক্ষণ কিপিংয়ের প্র্যাকটিস করেন নূরুল হাসান সোহান।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১৩ অক্টোবর আবার অনুশীলন করবে বাংলাদেশ। এর পরদিন অর্থাৎ ১৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ সেখানে আয়ারল্যান্ড। দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ আবার ওমান ফিরবে বাংলাদেশ দল।
আগামী ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে হবে অনুশীলন করবে টাইগাররা। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।






