‘অন্তর্বর্তী সরকারের অনেক আমলা ও উপদেষ্টার মধ্যে এখনো ভারতপ্রীতি রয়েছে’-এমন মন্তব্য করেছেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া। তিনি বলেন, এই ভারতীয় দালালদের সরকারি কার্যক্রম থেকে শিগগিরই অপসারণ করতে হবে। নয়তো দেশ ও জাতির হুমকি এড়ানো অসম্ভব হয়ে পড়বে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সংবাদ সম্মেলনে বক্তারা শেখ মুজিবুর রহমান ও পতিত শেখ হাসিনার আমলে করা ভারত-বাংলাদেশের সকল চুক্তি বাতিলের দাবি জানান।

এ সময় ভারতীয় আগ্রাসন মোকাবেলা করার লক্ষ্যে দরকার হলে আবারো জুলাই বিপ্লবের মতো লাগাতার কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন আহ্বায়ক ওয়ালী উল্ল্যাহ।

এছাড়াও কেন্দ্রীয় সদস্য শাকিল আহমেদ বলেন, ‘আমাদের এই দাবি নিয়ে সরকার চুপ থাকলে আগামী দু’-এক দিনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আগ্রাসন বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আদ্রিনা মাহি, রয়েল খান, ফয়সাল খান প্রান্ত প্রমুখ।