২০ দলীয় জোটের অন্যতম শরিক দল কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিকে (এলডিপি) ১০টি আসনে মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি নির্বাচন কমিশনের ১ নম্বর নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক ছাতা। তাই এলডিপির সভাপতি ড. কর্নেল (অব:) অলি আহমদ বীরবিক্রম চট্টগ্রাম-১৪ এবং সালাউদ্দীন মিয়া গোপালগঞ্জ-১ আসনে ছাতা প্রতীকে নির্বাচন করবেন।
দলের অন্যরা সবাই ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। যেসব আসনে নিশ্চয়তা পেয়েছে এলডিপি- ১. ড. কর্নেল (অব:) অলি আহমদ বীরবিক্রম (চট্টগ্রাম-১৪), ২. ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), ৩. শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১), ৪. নুরুল আলম (চট্টগ্রাম-৭), ৫. এয়াকুব আলি (চট্টগ্রাম-১২), ৬. ড. নেয়ামুল বশির (চাঁদপুর-৫), ৭. সৈয়দ মুনজুর মোর্শেদ (ময়মনসিংহ-১০), ৮. সালাউদ্দীন মিয়া (গোপালগঞ্জ-১), ৯. এম এ বাশার (ময়মনসিংহ -৮), ১০. মেহেদি হাসান (ঝিনাইদহ-৪)
এ ছাড়াও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দীন (চট্টগ্রাম-১৬ বাঁশখালি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজ্ঞপ্তি






