নির্বাচন কমিশনের আপিলেও মনোনয়ন টিকলো না পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র। পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি নির্বাচন কমিশনে আপীল করেন। নির্বাচন কমিশনও তার মনোনয়ন বাতিল করেছে।
শুক্রবার আপিল-নিষ্পত্তির শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করে দেয় ইসি।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রাজধানীর গুলশান সোস্যাল ইসলামী ব্যাংক শাখার ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রির্টানিং অফিসার।
এর আগে গত বুধবারই দলের মহাসচিব পদ হারাতে হয় রুহুল আমীন হাওলাদারকে। তাকে সরিয়ে মহাসচিব করা হয় দলটির প্রেসিডিয়াম সদস্য, সরকারের আস্থাভাজন ও বর্তমান সরকারের এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।






