২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সমঝোতার পর বাকি আসনগুলোতে দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিএনপি।
গতকাল শনিবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি ঘোষিত ১০ জনের মনোনয়ন তালিকায় রয়েছেন নারায়নগঞ্জ-১ কাজী মনির, পটুয়াখালী-২ শহীদুল আলম তালুকদার, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার (জাতীয় পার্টি থেকে সদ্য বিএনপিতে যোগ দেয়া),
ময়মনসিংহ-১ আলী আসগর, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, জামালপুর-১ রশিদুজ্জামান মিলাত, কুমিলা-৬ হাজী আমিন উর রশীদ ইয়াসিন, সিলেট-১ (সদর আসন) খন্দকার আবদুল মুক্তাদির, চাঁদপুর-৩ (সদর আসন) শেখ ফরিদ উদ্দিন আহমেদ (চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক) ও বরগুনা-২ খন্দকার মাহবুব হোসেন (সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান)
এ ছাড়া, নাদিম মোস্তফা আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ায় রাজশাহী-৫ এ মনোনয়ন পরিবর্তন হয়েছে। সেখানে নজরুল ইসলাম মণ্ডলকে মনোনয়ন দেয়া হয়েছিল। তাকে বাদ দিয়ে নাদিম মোস্তফাকে মনোনয়ন দেয়া হয়েছে।






