ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ সকাল ৮টা ৩৫ মিনিটে এই কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তার সাথে তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গেছে।

ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নৌকার প্রার্থী বর্তমান সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন।