মানিকগঞ্জের ১০ নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলা মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে এই সম্মাননা দেয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় জেলায় নির্বাচিত পাঁচজন এবং সদর উপজেলায় পাঁচজন মোট ১০ জন জয়িতা নারীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়।
মানিকগঞ্জে ১০ নারী পেলেন জয়িতা সম্মাননা
মানিকগঞ্জের ১০ নারীকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায়...



