বাংলাদেশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকা রিপোর্টাস ইউনিট সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এম এ সিদ্দিক মিয়ার সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি ছিলেন আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি। দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব শেখ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জি এইচ ফারুক, সিদ্দিকুর রহমান।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর নিকট বাঁচার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। সে সময় তারা প্রধানমন্ত্রীর নিকট ৪ দফা দাবি তুলে ধরেন।
৪ দফা দাবি গুলো হলো- সহজ শর্তে লোন প্রনোদনা, রেশন র্কাড, ১০০ কোটি টাকা অনুদান, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া। বিজ্ঞপ্তি






