বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম আলোচনা সভায় সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি






