মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমানের নামে আওয়ামী লীগ সরকারের দায়ের করা দুর্নীতির মামলায় রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, ছাত্রবিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক, সহ-দফতর সম্পাদক হাবিবুর রহমান শিশির, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী সোহেল মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সদস্য, টিপু সুলতান, মো: জসিম উদ্দিন সদস্য, যুবদলের সহ- সভাপতি মঞ্জু খাঁ, জাহাঙ্গির আলম রনি, সহ-সাধারণ সম্পাদক রমজান আলি, দফতর সম্পাদক বাদল কারা, যুবনেতা নুরে সিদ্দিকী সুমন, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গির হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক সালাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, সভাপতি খালেদ হাসান রিপন, সেমুনিয়া যুবদলের সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম, মিরাজ মাঝি, ইসমাইল হোসেন আকন্দ, মামুনুর রশিদ বাবু, সোহানুর রহমান, প্রচার সম্পাদক মারুফ এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান। সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান, সিনিয়র সহ-সভাপতি আক্তার গাজী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম কবির, জাসাস নেতা আনোয়ার পারভেজ ভূঁইয়া, সাইফুল ইসলাম, মো: মঞ্জুর আলিসহ মালয়েশিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা।