স্বাস্থ্য অধিদফতরের (ডিজি হেলথ) সাবেক ডাইরেক্টর ডা. তোফাজ্জল হোসেন (টিএইচ) খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন।

মরহুম তোফাজ্জল হোসেন খান পেশাগত জীবনে একজন চিকিৎসক এবং সরকারি চাকুরিজীবী ছিলেন।

উল্লেখ্য, আজ রোববার আসরের নামাজের পর রাজধানীর উত্তরায় ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে পানির ট্যাংকি সংলগ্ন জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ডা. তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।