সিরাজগঞ্জ-৫ (এনায়েতপুর-বেলকুচি) আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন জেলা বিএনপির সহ সভাপতি রাকিবুল করিম খাঁন পাপ্পু। কোরবানীর ঈদের পর গত কয়েকদিন ধরে তিনি এনায়েতপুরের কেজির মোড়, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ, বেলকুচি সদর ও ১নং বেলকুচি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী গণসংযোগের পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরেন।
রাকিবুল করিম খাঁন পাপ্পু বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্যও রাখেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নেবে। এজন্য শিগগিরই আন্দোলন কর্মসূচি আসবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি সফল করতে হবে।






