ঝিনাইদহের মহেশপুর শহরের প্রাণকেন্দ্র হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় যশোর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ জিল্লুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কোটচাঁদপুর শাখার প্রধান খন্দকার মোহাঃ আবু জাফর, সোনালী ব্যাংক লিমিটেড- মহেশপুর শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির, মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক জহুরুল ইসলাম, শিক্ষাবিদ এ টি এম খায়রুল আনাম, ইসলামী ব্যাংক এজেন্ট কেন্দ্রের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর কবির মিঠু।

মহেশপুর সানওয়ে মেডিকেলের তত্বাবধানে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ডঃ মোঃ জিল্লুর রহমান।