মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাপায় মাহিন মাতুব্বর (৭) নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। সোমবার রাতে হাসপাতালে নেয়ার পথে ওই শিশুটি মারা যায়।
নিহত মাহিন উপজেলার ডাসার এলাকার পূর্বডাসার গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশু মাহিন পূর্বডাসার গ্রামের হাসেম ডিলারের বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যালে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ‘শিশুকে চাপা দেয়া মোটরসাইকেলটি গোপালপুরের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় চালক। পরে আমরা মোটরসাইকেলটি জব্দ করেছি। তবে শুনেছি মোটরসাইকেল চালকের বাড়ি গোপালপুরে।’






