গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে আতাউর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের ফয়জার রহমানের ছেলে আতাউর রহমান তার বাড়ির সামনে তিস্তা নদীতে মুঠজাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় পানির নিচে জাল আটকে গেলে জাল উদ্ধারের জন্য সে পানিতে ডুব দেয়। কিন্তু পানিতে ডুবে সে আর ভেসে না ওঠায় এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা চালায়। ঘণ্টা খানেক চেষ্টার পর আতাউরের লাশ উদ্ধার করেন তারা।
১৫ নম্বর কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।






