দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া পারে ফেরিঘাটে গত কয়েক দিন ঘরমুখো মানুষের ভিড় ছিল। তবে ব্যস্ততম এই ঘাটে সোমবার সকাল থেকে যাত্রীর সংখ্যা ছিল খুবই কম।

ঘাট কর্তৃপক্ষ জানান, যে সকল ফেরি পণ্যবাহী ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসছে সেগুলোতে যাত্রীর সংখ্যা বিগত কয়েক দিনের চেয়ে অনেক কম। তবে প্রতিটি ফেরিতে ব্যক্তিগত যানবাহন পার হচ্ছে।

এদিকে মড়াসড়কে গণপরিবহন না থাকলেও রয়েছে অটোরিকশা, ইঞ্জিনচালিত বিভিন্ন প্রকার গাড়ী ও মোটরসাইকেল। এসব যানবাহনে সাধারণ যাত্রীরা চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো: ফিরোজ শেখ জানান, পণ্যবাহী ট্রাক ও জরুরি যানবাহন নদী পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সেই সাথে যাত্রীও আসছে। তবে গত কয়েক দিনের চেয়ে আজ (সোমবার) যাত্রী অনেক কম।