দৌলতদিয়ায় দু’টি ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া ইলিশ দু’টি বিক্রি হয় দুই হাজার ৫০০ টাকা কেজি দরে।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বিশাল আকৃতির ওই ইলিশ দু’টি কিনে সামান্য লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এর আগে ভোরে গোবিন্দ হলদারের জালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়ে ইলিশ দু’টি। ওজন করে দেখা যায় প্রতিটি ইলিশের ওজন দু’ই কেজি করে। এ সময় ওই জেলের থেকে দই হাজার ৪০০ টাকা কেজি দরে ৯ হাজার ৬০০ টাকায় মাছ দু’টি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।