নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়কগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন একই গ্রামের আরিফ হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার আরিফ হোসেনের স্ত্রী রেশমা খাতুন বাড়ির পাশে পুকুরে কাপড় কাঁচার জন‍্য যান। এ সময় জান্নাতুন ও মায়ের সাথে পুকুর ঘাটে যায়। একপর্যায়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে কাপড় ধুয়ে রেশমা খাতুন বাড়িতে ফিরে আসেন। নিহতের বাবা আরিফ হোসেন জানান, তার মেয়ে জান্নাতুন সকলের অগোচরে পুকুরের পানিতে তলিয়ে যায়। এতে তার মৃত্যু ঘটে।

সাম্ভাব্য সব স্থানে খোঁজাখুজির করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বেলা ১২টার দিকে পুকুরের পানিতে মেয়ের লাশ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করেন ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম আলী বাবু।