নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিকর্ণ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালা ইউনিয়নের মাসনাতলা ব্রিজ এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে দশটার দিকে বিকের্ণর মোটরসাইকেলে সমস্যা হলে তিনি মেকারের কাছে তার গাড়ির কাজ করাতে গন্তব্যস্থলে যাবার পথে মাসনতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাপাহার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিকর্ণ জেলার ধামইরহাট উপজেলার আমাইড় গ্রামের মৃত বিরেনের ছেলে ও সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর পালপড়া গ্রামের ব্রজেনের জামাই বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুর রহমান সরকার বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধর করে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






