পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার খারপুকুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
এলাকাবাসীর জানায়, হান্ডিয়াল বাজারে মতিন কম্পিউটার নামের একটি দোকানে ব্যবসা করতেন যুবক মোখলেছুর। শনিবার সকালে নিজ দোকানে এসে দোকানের শাটার খোলার মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের শাটারে স্পর্শ লেগে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার সময় তিনি মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন।






