মানিকগঞ্জের হরিরামপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বায়াত হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

হরিরামপুর উপজেলার বাল্লা লোহা চালা (দাদরুখি) এলাকা থেকে অভিযুক্ত বায়াত হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বায়াত হোসেন উপজেলার বাল্লা ইউনিয়নের লোহা চালা (দাদরুখি) গ্রামের বাহের আলীর ছেলে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘৭ জুলাই ভোর পাঁচটার দিকে প্রতিবন্ধী কিশোরীকে দাদরুখির বাড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে পাশের হাঁপানিয়া এলাকা বর্গা চাষীর ক্ষেতে মরিচ তুলতে যায় কিশোরীর মা-বাবা। সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আসামি বায়াত হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।’