ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের উজ্জ্বল আলীর মেয়ে মাদরাসাছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, গত ১৪ জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে শিমুল তলী বাজারে অশেন চন্দ্রর দোকানে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে।

মাদরাসাপড়ুয়া ছাত্রীর বাবা উজ্জ্বল আলী বলেন, গত পরশু দিন আমার মেয়ে ছাগল আনতে যায় পাশের জমি থেকে কিন্তু সেখান থেকে জোর করে আমার মেয়েকে শিমুল তলী বাজারের রওশন রায়ের পরিত্যক্ত দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং স্থানীয় কয়েকজন এটা ধামাচাপা দেয়ার জন্য আপস করছে কিন্তু আমি কিছু জানি না।

থানা সূত্রে জানা যায়, চারজনকে আসামি করে একটা মামলা রুজু করা হয়েছে, রওনা রায় (৩৬), বাবা লেবু রায়। আলমগীর হোসেন (২৫) বাবা আলাউদ্দিন। উত্তম কুমার রায় (২৪) বাবা গৌরো লাল প্রসাদ। অনাথ রায় (৩৬) বাবা শনি রায়, উভয়ের সাং মাধবপুর, ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন। ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল বলেন, রাতে মেয়ের বাবা আমাকে ফোন করে বিষয়টা অবগত করে আমি আজকে তাদের বাড়িতে এসে শুনতে পাই তারা মামলা করেছে।

তিনি আরো বলেন, যদি তদন্ত সাপেক্ষে আসামিরা প্রকৃত দোষী সাব্যস্ত হয় তাহলে সঠিক বিচার চাই এবং যদি নিরপরাধ হয় তাহলে মুক্তি পাবে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় বলেন, আজ ভুক্তভোগী পরিবার থানায় এসে মামলা করেছেন। আমরা মামলার এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করে ঠাকুরগাঁও কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে।