নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে রিয়া খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত রিয়া খাতুন মল্লিকপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ও একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে রিয়া খাতুন সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।