রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী কাচারি মোড় এলাকায় আশা এনজিওর শাখা ব্যাপস্থাপক আতিয়ার রহমানকে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আতিয়ার রহমান, রাজবাড়ী সদর উপজেলার সজনকান্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে নারী কেলেংকারির ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় তৃতীয় শ্রেণীতে পড়ূয়া ওই শিশুর বাবা পাংশা থানায় লিখিত অভিযোগ করেছেন। আশা এনজিও বাগদুলী শাখার ঋণ অফিসার বলেন, গত ২৫ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে আমার শিশু মেয়েকে ডেকে নিয়ে আতিয়ার রহমান অসভ্যতামী করেছেন, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
প্রসঙ্গত, এ সংস্থার একই শাখার সহকর্মীর শিশুর সাথে এমন কাজ করায় এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওই ম্যানেজারকে এনজিও অফিসেই আটক করে পাংশা থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সতত্যা যাচাই করে অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার এস আই মো: জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






