দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় কুশদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো: সায়েম সবুজ জানান, দুপুরে কচুয়া গ্রামের বকুল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলারের সহায়তায় জমি চাষ করার সময় বজ্রপাতে জমিতেই তার মৃত্যু হয়।