কুমিল্লার নাঙ্গলকোট পৌরসদরের হরিপুর গ্রামে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক গৃহবধূ।
শুক্রবার সকালে গৃহবধূ তার শ্বশুর ইব্রাহিমের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় ধর্ষণ মামলা করেন। গত সোমবার হরিপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
থানা ও মামলা সূত্রে জানা যায়, নাঙ্গলকোট পৌরসদরের হরিপুর গ্রামের ইব্রাহিমের পরিবারের সবাই প্রতিদিনের মতো কাজে বের হয়। ওই সময় বাড়িতে ৯ বছরের একটি শিশু ও ওই গৃহবধূ ছিলেন। কিছুক্ষণ পর শ্বশুর ইব্রাহিম বাড়িতে এসে শিশু সন্তানটিকে নাস্তা আনার জন্য নাঙ্গলকোট পৌর বাজারে পাঠায়। এ সুযোগে শ্বশুর ইব্রাহিম ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, নির্যাতিত গৃহবধূ শ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন।
ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।






