গাজীপুরের একটি আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লাল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। লাল মিয়া কালীগঞ্জে ব্রাহ্মণগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শনিবার রাতে গ্রেফতারকৃত লাল মিয়া কালীগঞ্জে ব্রাহ্মণগাঁও গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে লোকজন ছুটে এলে লাল মিয়া তার পরিহিত লুঙ্গি রেখে পালিয়ে যায়। পরে ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

ক্যাপশনঃ গাজীপুরে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত লাল মিয়া (৪০)।