মুন্সীগঞ্জের শ্রীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারহান (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শিশুটির বাবা অভিযুক্ত ফারহানকে আসামি করে শ্রীনগর থানায় মামলাটি করেন। পরে ওই কিশোরকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।

অভিযুক্ত কিশোর উপজেলার ভেচকি গ্রামের দেলয়ারের ছেলে।

শিশুটির বাবা জানায়, আমি ও আমার স্ত্রী মেয়েকে বাড়িতে রেখে শ্রীনগর কারিতাসের অফিসের ঋণ আনতে যাই। সন্ধ্যায় বাড়িতে এসে শুনি আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। আমার ভাইয়ের স্ত্রী ও মেয়ে আমাকে জানায় আমার মেয়ে ও তার চাচাতো ভাই ঘরে বসে টিভি দেখছিল। এমন সময় আমাদের পাশের বাড়ির আবুল খালাসির নাতি ঘরে আসে। ঘর ফাঁকা পেয়ে আমার মেয়েকে পাশের রুমে ডেকে নিয়ে যায়। সেখানে দরজা আটকে আমার মেয়েকে ধর্ষণ করে।

তিনি বলেন, আমার মেয়ে চিৎকার দিলে আমার ভাই ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা মারে। তখন আমার মেয়ে তার চাচাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আমার ভাই আমার মেয়েকে জামা কাপড় পড়ানোর ফাঁকে ফারহান ঘর থেকে পালিয়ে যায়। আমি যানার পর ৯৯৯ ফোন করে পুলিশকে জানিয়ে আমার মেয়েকে নিয়ে মেডিক্যালে চলে যাই। রাতে পুলিশ ফারহানকে গ্রেফতার করে নিয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কামরুজ্জামান বলেন, আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।