যশোরের চৌগাছায় শামীম হোসেন (২৫) নামের এক যুবক আগাছানাশক খেয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার স্বরুপদহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া (দানবাক্স) গ্রামের কবীর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে আগাছানাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যায় গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শামীম হোসেনের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা সাংবাদিকদের জানান, সৎ মায়ের সংসারে দিন মজুরি ও পরিবহন শ্রমিকের কাজ করতেন শামীম হোসেন। পারিবারিক কলহের জেরে বৃস্পতিবার আগাছানাশক খেয়ে আত্মত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। হাসপাতালে ওয়াশ করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শামীম হোসেনের মৃত্যু হয়।

শুক্রবার বিকেলে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বলেন, এখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।