রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে সৈয়দ শেখ (৪৫) আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ বজ্রপাত ঘটে।
তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত সকির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এস কে রাসেল বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে সৈয়দ আলী শেখ উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজার থেকে বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাজারের অদূরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে যাওয়ার সময় হঠাৎ করেই বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।






