পাবনা জেলার সুজানগর উপজেলায় রোববার সকালে বিলের পানিতে ডুবে নয়ন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নয়ন উপজেলার হুদারপাড়া গ্রামের আতাহার আলী মোল্লার ছেলে এবং একই এলাকার তাঁতীবন্দ উচ্চবিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মৃধা জানান, সকাল ৮টার দিকে নয়ন বাড়ির পাশের একটি বিলে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান। হঠাৎ ডিঙি নৌকা থেকে ছিটকে পড়ে বিলের পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে ওই বিল থেকে তার লাশ উদ্ধার করে।






