কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে অতেশ্বরী রায় (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দ্রখানা কুমার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত করুণা কান্তের স্ত্রী।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাড়ি বাড়ি ভিক্ষা করলেও বৃহস্পতিবার সারাদিন ঘর থেকে বের না হওয়ায় বিকেলে প্রতিবেশীরা খুঁজতে গিয়ে ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।