নোয়াখালীর হাতিয়া উপজেলায় অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এ ধর্ষণ মামলা দায়ের করেন।
জানা গেছে, অষ্টম শ্রেণীর ওই স্কুলছাত্রীর মা-বাবা গত ২১ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে যান। তখন তাদের মেয়ে ঘরে একা ছিলেন। এ সময় প্রতিবেশী আবু তাহের (৪০) ঘরে ঢুকে ওই মেয়েকে প্রথমে কু-প্রস্তাব দিয়ে তার গায়ে হাত দিতে থাকেন। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান তিনি। পরে ওই স্কুলছাত্রীর চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছিলেন। তিনি সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।
ওসি আমির হোসেন বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।






