মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সিতাব আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) আটক সিতাব আলীকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গত বছর সিতাব আলী ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানরা বাবার সাথে বসবাস করছিলো। এই সুযোগে সিতাব আলী দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।

সম্প্রতি ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাতে অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক নির্দেশনায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে।

তিনি আরো জানান, এ ঘটনায় সিতাব আলীর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।