সাভারে সাত বছরের শিশুকে বিস্কুট আর চকলেট খাওয়ানো কথা বলে নিয়ে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম শাহীন (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়।
অভিযুক্ত যুবক সাইফুল ইসলাম শাহীন রংপুর জেলার গঙ্গাচড়া থানার আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।
এজহার সূত্রে জানা যায় , সাভার পৌর এলাকার গেন্ডার টিয়াবাড়ী মহল্লায় নানা-নানী ও খালার সাথে ভাড়া থাকেন ভিকটিম শিশুটি। শনিবার (২৬ জুলাই) শিশুটির খালা ও নানী গার্মেন্টসে কাজে গেলে অসুস্থ নানার সাথে বাসায় ছিল শিশুটি। বিকেলে বাসার বাহিরে খেলাধুলা করার সময় অভিযুক্ত সাইফুল ইসলাম শাহীন বিস্কুট আর চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসার পর অভিযুক্ত পাষান্ড দৌঁড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান-স্টফ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’তে ভর্তি করা হয়। পরে দুপুরে মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবক সাইফুল ইসলাম শাহীনকে গ্রেফতার করা হয়েছে।






