চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে সবজি ক্ষেতে কাজ করার সব হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কৃষক ফিরোজ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়ার বকসু বাপের বাড়ির মরহুম মোহাম্মদ এয়াকুবের ছেলে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখর হালদার বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।