রংপুর ব্যুরো
রংপুরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে জুস খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ ওই শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সদর উপজেলার মজিদা খাতুন মহাবিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর সদর থানার ওসি আব্দুল গফুর জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সদ্যপুষ্করনী জয়রাম এলাকার ওই শিক্ষার্থীকে জুস খাওয়ানোর লোভ দেখিয়ে স্থানীয় যুবক শাহজাহান আলী (২৪) পাশের মজিদা খাতুন মহাবিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, এঘটনায় বিক্ষুব্ধ এলাাকাবাসী স্কুল ক্যাম্পাসে অভিযুক্ত শাহজাহানকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক শাহজাহান পেশায় ইটভাটা শ্রমিক।






